1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর হারাগাছে ৪ লাখ ৪৩ হাজার শলাকা নকল বিড়ি জব্দ, ট্রাকসহ গ্রেপ্তার ৩ বাডাসের জাতীয় কাউন্সিলে আনাম নির্বাচিত, গাইবান্ধায় সংবর্ধনা বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কাউনিয়ায় বিশেষ অভিযানে ১৫১ ধারায় এক ব্যক্তি গ্রেপ্তার পটুয়াখালীর বাউফলে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধারের পরে বিচ্ছিন্ন মাথা এবং দেহ উদ্ধার করেছেন পুলিশ। বোদার সীমান্তে বিজিবির অভিযান, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার ক্যান্সারের থাবায় নিভে যাচ্ছে মেধাবী হাসান: বসতভিটা বিক্রি করেও মিলছে না চিকিৎসার অর্থ দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১মাদক কারবারি গ্রেফতার

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আকাশ, পেলেন আকর্ষণীয় পুরস্কার

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের সিংড়ায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন উপজেলার ৫নং চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃতী সন্তান সোহানুর রহমান আকাশ। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তাঁর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

 

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয়ে বিজয়ী সোহানুর রহমান আকাশের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আলী।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি খলিল মাহমুদ বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সাধারণ জ্ঞান, মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের মধ্যেই জ্ঞান অর্জনের আগ্রহ ও ইতিবাচক মানসিকতা রয়েছে। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

 

এ সময় ক্লাবের সদস্যরা বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।

 

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সোহানুর রহমান আকাশকে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD