1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি আব্দুস ছালাম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভার উত্তর ওয়াবদাবাঁদ সংস্কার না করায় রাস্তাটি এখন যেন একেকটি মরণফাঁদ। চুয়াডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ রাজশাহীতে সার ও বীজের সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কমিটির সভা । নাগেশ্বরীতে বাঁশবাগানে বসেছিল জুয়াড় আসর, পুলিশের অভিযানে গ্রেফতার জুয়াড়ু

বাডাসের জাতীয় কাউন্সিলে আনাম নির্বাচিত, গাইবান্ধায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

সরকার শাহাদত হোসেন:

 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ন্যাশনাল কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় গাইবান্ধা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেকেন্দার আজম আনামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৪ নভেম্বর গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে গাইবান্ধা ডায়াবেটিস সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

গাইবান্ধা ডায়াবেটিস সমিতির সভাপতি গোবিন্দ লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়া অ্যাডভোকেট মো. সেকেন্দার আজম আনামের জন্য যেমন সম্মানের, তেমনি এটি গাইবান্ধাবাসীর জন্যও গর্বের বিষয়।

তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ে তাঁর এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে ডায়াবেটিস প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের সেবার মানোন্নয়নে গাইবান্ধা ডায়াবেটিস সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুষ্ঠান শেষে তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD