সরকার শাহাদত হোসেন:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ন্যাশনাল কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় গাইবান্ধা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেকেন্দার আজম আনামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৪ নভেম্বর গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে গাইবান্ধা ডায়াবেটিস সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
গাইবান্ধা ডায়াবেটিস সমিতির সভাপতি গোবিন্দ লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়া অ্যাডভোকেট মো. সেকেন্দার আজম আনামের জন্য যেমন সম্মানের, তেমনি এটি গাইবান্ধাবাসীর জন্যও গর্বের বিষয়।
তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ে তাঁর এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে ডায়াবেটিস প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের সেবার মানোন্নয়নে গাইবান্ধা ডায়াবেটিস সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM