1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক

মোবারক হোসেন নাদিম,মাহবুব খান,নরসিংদী: উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশন’র নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজের মোঃ মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মোঃ আকরাম হোসেন, কোষাধ‍্যক্ষ দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মোঃ বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন।

আগামী দুই বছর নির্বাচিত কার্যকরি পরিষদের সদস‍্যরা দায়িত্ব পালন করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD