1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ: ডিসেম্বরের কর্মসূচি সফল করতে মাঠে থাকার আহ্বান এমপি জসীম উদ্দীনের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা জানান জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাংকের একাংশ পুড়ে গেছে। পঞ্চগড়ে মামলার ৩৮ নম্বর আসামি কাজী জাহিদুল ইসলাম আদালতে সোপর্দ দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎ বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন ও দুর্ঘটনার শঙ্কা, তদারকি নিয়ে প্রশ্ন ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটিতে শ্রীশ্রী বোল্লাকালী পূজা ও মেলার উদ্বোধন দুপচাঁচিয়া তালোড়ার বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী সফল বিশ্বাসের পিতা পরলোকগমন

ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটিতে শ্রীশ্রী বোল্লাকালী পূজা ও মেলার উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

​ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী পূজা উপলক্ষে ১০ দিনব্যাপী পূজার্চনা ও মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পৃথক দুটি মন্দির প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উভয় অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার গুপ্ত।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহাদাত হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

​পৃথক দুটি আয়োজনে নিজ নিজ মন্দির কমিটির সভাপতিগণ সভাপতিত্ব করেন। এর মধ্যে বাড়াই শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণের অনুষ্ঠানে সভাপতি শ্রী খোকন চন্দ্র রায় এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণের অনুষ্ঠানে সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায় সভাপতিত্ব করেন।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই ১০ দিনব্যাপী পূজার্চনা ও মেলা চলবে। পূজা ও মেলা উপলক্ষে প্রতিদিন মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

​উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই আয়োজনে বাড়াই শ্রীশ্রী বোল্লাকালী পূজা এবার ১০৭তম এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বলাকালী পূজা ১২৬তম বর্ষে পদার্পণ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD