ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী পূজা উপলক্ষে ১০ দিনব্যাপী পূজার্চনা ও মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পৃথক দুটি মন্দির প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার গুপ্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহাদাত হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
পৃথক দুটি আয়োজনে নিজ নিজ মন্দির কমিটির সভাপতিগণ সভাপতিত্ব করেন। এর মধ্যে বাড়াই শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণের অনুষ্ঠানে সভাপতি শ্রী খোকন চন্দ্র রায় এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণের অনুষ্ঠানে সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায় সভাপতিত্ব করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই ১০ দিনব্যাপী পূজার্চনা ও মেলা চলবে। পূজা ও মেলা উপলক্ষে প্রতিদিন মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই আয়োজনে বাড়াই শ্রীশ্রী বোল্লাকালী পূজা এবার ১০৭তম এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বলাকালী পূজা ১২৬তম বর্ষে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM