1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীঘিনালায় ‘হিলফুল যুব কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ৫০তম বাৎসরিক এজিএম – ২০২৬ অনুষ্ঠিত।। পরশুরামে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে নাশকতা ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১ হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও নড়াইলে মাদকদ্রব্যসহ স্কুল শিক্ষক গ্রেফতার নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ ‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

দীঘিনালায় ‘হিলফুল যুব কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

মেহেদী হোসেন:

 

দীঘিনালা প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কবাখালীর নিবন্ধিত সামাজিক সংগঠন ‘হিলফুল যুব কল্যাণ সমিতি’র (নিবন্ধন নম্বর: ৩২/২০২২) নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে গত বছরে বাস্তবায়িত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়কালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শামীম সরকার বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় যুবকদের পাশে রয়েছে এবং যেকোনো গঠনমূলক ও উন্নয়নমূলক কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি যুবকদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ (ট্রেনিং) কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বেকার যুবকদের কীভাবে দক্ষ ও কার্যকর যুবশক্তিতে রূপান্তর করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি আরও জানান, দীঘিনালা উপজেলায় যতগুলো নিবন্ধিত যুব ক্লাব ও সংগঠন রয়েছে, সেগুলোকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা এবং আরও সক্রিয় (অ্যাক্টিভ) করার বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা তিনি গ্রহণ করছেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ‘হিলফুল যুব কল্যাণ সমিতি’র সভাপতি জনাব নজরুল ইসলাম,মোহাম্মদ ইদ্রিস আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD