
আব্দুর রহিম, ফুলগাজী উপজেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে নাশকতা ও মানব পাচারের অভিযোগে আব্দুর রহমান (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মানগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ গুথুমা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
অভিযান শেষে গ্রেপ্তার আব্দুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।