1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি মৈত্রী পল্লী উন্নয়ন সংস্থার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় কম্বল বিতরণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ বগুড়ায় মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখর রায়, সম্পাদক পলাশ তরুণ চিকিৎসক ঊষার উদ্যোগে প্রাণ ফিরছে যশোরের ভৈরব নদীতে, পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন “ নাচোলে ২টি চোরাই গরুসহ আটক ১ দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বগুড়ার উদ্যোক্তা আরিফুল সরকার আরিফের ঘুরে দাঁড়ানোর গল্প একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে সফল খামারি রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা গাইবান্ধায় মৃত্যুফাঁদ ৫০ রেলক্রসিং! ৮০টির মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ, এক বছরে ট্রেনে কাটা পড়ে ২২ জনের মৃত্যু।

নাচোলে ২টি চোরাই গরুসহ আটক ১

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ:

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি চোরাই গরুসহ ডালিম (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গত ২২ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে ওই ব্যক্তির নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটক ডালিম পীরপুর সাহানাপাড়া গ্রামের এমরান আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনা এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজীব উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ডালিমের বাড়িতে অভিযান চালান। এ সময় তার হেফাজত থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি চোরাই গাভী গরু উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত গরু দুটির মধ্যে একটি লাল রঙের গাভী রয়েছে, যার প্রায় আড়াই ইঞ্চি লম্বা দুটি শিং ও আট দাঁত রয়েছে; আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অপরটি কালচে লাল রঙের গাভী, যার প্রায় দুই ইঞ্চি লম্বা দুটি শিং ও দুই দাঁত রয়েছে; এর আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।

 

নাচোল থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়ে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD