1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা পাবনায় টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন। জামায়াত আশা করে, প্রধানমন্ত্রীর এই সংলাপের কোনো গোপন উদ্দেশ্য নেই। দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া সেই ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার বাউফলে মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ জীবননগরে ১৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ১, পলাতক ১

গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি মোঃসাকিল:

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র জুমাদাল আখিরাহ্ ১৪৪৮ হিজরী উপলক্ষে মাসিক খতমে গাউসিয়া (গায়রভী শরীফ), দোয়া মাহফিল এবং সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব কুয়েতের ফরওয়ানিয়াস্থ নিজস্ব মারকাজে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এ মাহফিল সম্পন্ন হয়। ছাহেবে দাওয়াত জনাব তাজুল ইসলাম ও জনাব খোরশেদ আলমের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ হোসাইন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ সাইদুল হক সাঈদ।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম এবং নাত-এ-রাসূল (সা.) পরিবেশন করেন ইঞ্জিনিয়ার কে এম এরশাদ। খতমে গাউসিয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ।

​মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাওহিদুল ইসলাম সিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ ও জনাব জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, কামাল উদ্দিন, আজম, কফিল, জহির, আজিমুল হক, শাহ আলম, হারুন ও খোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ সংগঠক মাওলানা তাজুল ইসলাম কুয়েত প্রবাস জীবনের ইতি টেনে স্থায়ীভাবে দেশে ফিরে যাওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে স্বল্পকালীন ছুটি শেষে কুয়েতে প্রত্যাবর্তনকারী হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন ও মোঃ হোসেনকে উপস্থিত সকলে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

​সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের পর তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD