চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি মোঃসাকিল:
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র জুমাদাল আখিরাহ্ ১৪৪৮ হিজরী উপলক্ষে মাসিক খতমে গাউসিয়া (গায়রভী শরীফ), দোয়া মাহফিল এবং সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব কুয়েতের ফরওয়ানিয়াস্থ নিজস্ব মারকাজে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এ মাহফিল সম্পন্ন হয়। ছাহেবে দাওয়াত জনাব তাজুল ইসলাম ও জনাব খোরশেদ আলমের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ হোসাইন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ সাইদুল হক সাঈদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম এবং নাত-এ-রাসূল (সা.) পরিবেশন করেন ইঞ্জিনিয়ার কে এম এরশাদ। খতমে গাউসিয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাওহিদুল ইসলাম সিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ ও জনাব জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, কামাল উদ্দিন, আজম, কফিল, জহির, আজিমুল হক, শাহ আলম, হারুন ও খোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ সংগঠক মাওলানা তাজুল ইসলাম কুয়েত প্রবাস জীবনের ইতি টেনে স্থায়ীভাবে দেশে ফিরে যাওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে স্বল্পকালীন ছুটি শেষে কুয়েতে প্রত্যাবর্তনকারী হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন ও মোঃ হোসেনকে উপস্থিত সকলে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের পর তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM