1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন রাজবাড়ীতে ট্রাকে আগুন রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান পবিপ্রবি’র সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যার এর উদ্বোধন শ্রীপুরে পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাকিব

দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান

ফটিকছড়ি (উত্তর) উপজেলা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উত্তর উপজেলা দাঁতমারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান। দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও কারা নির্যাতিত এই নেতার প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শামসুদ্দিন হাসান মানবিক সংগঠক এবং মানবিক মানুষ । অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা এবং অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া সহ বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। দলীয় আদর্শ বাস্তবায়ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি একাধিকবার রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং দীর্ঘদিন কারাভোগ করেছেন। শত জুলুম-নির্যাতনের মুখেও তিনি দল ও এলাকার মানুষের কাছ থেকে সরে যাননি;

প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শামসুদ্দিন হাসান বলেন, “দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, জেল-জুলুম সহ্য করেছি কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি । দাঁতমারা ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে দাঁতমারা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

এদিকে, ত্যাগী ও পরীক্ষিত এই নেতার প্রার্থিতা ঘোষণায় পর ইউনিয়ন জামায়াতের সংগঠনের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিন কারাভোগ করা এবং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকা একজন নির্ভীক নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত হবে ।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষ ও মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ শুরু করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD