1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ৪০ বছরের পুরোনো রাস্তা পরিদর্শনে প্রশাসক নুরনবী ভূঁইয়া, দ্রুত সংস্কারের আশ্বাস বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবে গাইবানধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন, সভাপতি নাজির হোসেন রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন। ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক চোরাকারবারী দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা

দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবে গাইবানধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

সরকার শাহাদত হোসেনঃ

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থেকে জনগণের উন্নয়নে কাজ করব।”

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে কর্মসূচির স্থান পরিদর্শনে এসে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের সব খাল ও মরা নদী পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার এবং কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।

পরে প্রতিমন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ ও স্থানীয় খাল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, খুব শিগগিরই এসব খাল খননকাজের উদ্বোধন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর সফর সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানী প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন। এ ছাড়া দুটি পথসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি রয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী বগুড়া থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD