1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ৪০ বছরের পুরোনো রাস্তা পরিদর্শনে প্রশাসক নুরনবী ভূঁইয়া, দ্রুত সংস্কারের আশ্বাস বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবে গাইবানধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন, সভাপতি নাজির হোসেন রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন। ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক চোরাকারবারী দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনে সরগরম হতে যাচ্ছে কুমিল্লার গ্রামীণ জনপদ। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলার ১৭টি উপজেলার মোট ১৫১টি ইউনিয়নে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে জেলার নির্বাচনী আমেজ শুরু হবে এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচনের মাধ্যমে তা শেষ হবে।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক তালিকায় দেশব্যাপী ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সূচির পাশাপাশি কুমিল্লার উপজেলাভিত্তিক এই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। ​ইসির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬টি, সদর দক্ষিণের ১টি, চান্দিনার ১২টি, বুড়িচংয়ের ৮টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলার ১২টি, তিতাসের ৯টি, মেঘনার ৮টি এবং হোমনা উপজেলার ৯টি ইউনিয়নে ব্যালট যুদ্ধ হবে। ​তৃতীয় ধাপে ২৯ এপ্রিল চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি, নাঙ্গলকোটের ৮টি এবং লালমাই উপজেলার ৫টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। চতুর্থ ধাপে ১৩ মে বরুড়া উপজেলার ৯টি, লাকসামের ৫টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। সবশেষে পঞ্চম ধাপে ২৭ মে দেবিদ্বার উপজেলার ১৫টি এবং মুরাদনগর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণের মাধ্যমে কুমিল্লা জেলার ইউপি নির্বাচন সম্পন্ন হবে। ​উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে একইভাবে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD