1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে শত বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ, বায়নামায় জাল স্বাক্ষর দাবি মূল মালিকের স্ত্রীর দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের কারিগর: মানবিক উদ্যোগে প্রশংসিত দীঘিনালা জোন মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার সদ্য যোগদানকৃত কালকিনি থানার ওসি মোঃ সোলায়মান মাহমুদকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাটের আক্কেলপুর ও আশপাশের এলাকায় হেমন্তের শেষভাগেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ খুলনার ডুমুরিয়ায় ভুল রিপোর্ট সরবরাহের অভিযোগে ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দৈনিক নতুনচাঁদ পত্রিকার স্টাফ রিপোর্টার ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য তানভীর আহমেদ রিমনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাদ্দামের বিরুদ্ধে।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এ হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকের ভাষ্যমতে, পূর্বঘোষিত চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিলে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হন সাংবাদিক তানভীর আহমেদ রিমন। মিছিল চলাকালে কোনো ধরনের পূর্ববিরোধ বা কথা-কাটাকাটি ছাড়াই হঠাৎ তাঁর ওপর হামলা চালান যুবদল নেতা আনোয়ার হোসেন সাদ্দাম। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করেন।

 

সাংবাদিক তানভীর আহমেদ রিমন অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি ও হুমকি দিতেন আনোয়ার হোসেন সাদ্দাম। বিষয়টি নিয়ে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ দেওয়ার পর চাঁদা দাবি বন্ধ হয়ে যায়। মূলত ওই ঘটনার জের ধরেই তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন।

 

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD