1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক বালিয়াকান্দিতে উদিচির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন। জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর ধামরাই ও সাভারে পৃথক অভিযানে হেরোইন-ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বরগুনায় ডিএনসির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার নিজ দলের অনিয়মে বিব্রত হুইপ নিজান, প্রশ্ন তুললেন নেতাকর্মীদের ভূমিকা নিয়ে দখল-চাঁদাবাজিতে নেতাকর্মীদের বিরুদ্ধে সরব হুইপ নিজান, দিলেন কঠোর বার্তা বেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

রূপগঞ্জে ইউএস-বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

রূপগঞ্জে ইউএস-বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার ইউএস বাংলা কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম (৪৫) নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩০ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। নাজমা বেগম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার শাহজাহান ভুইয়ার স্ত্রী। বর্তমানে নাজমা বেগম ৭ কন্যা ও স্বামী রেখে মৃত্যু বরণ করেন। নাজমা বেগমের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবার স্বজনরা জানান,
নাজমা বেগমকে গত বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যাথ্যা
হলে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সকল পরীক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত হয়। প্রথম দিন নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা ছিলো ২ লাখেরও বেশি। চিকিৎসার ২য় দিনে নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ২ লাখে নিচে নেমে আসে। ৩য় দিনে শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ৮৫ হাজার নেমে আসে। সর্বশেষ ৪র্থ দিনে ১০ হাজারে নেমে আসে। নাজমা বেগমের স্বজনরা তার চিকিৎসার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটালে নিয়ে যেতে চাইলে হসপিটালের ডাক্তার তাকে নিয়ে যেতে দেয়নি। অবশেষে সঠিক চিকিৎসা না পেয়ে আজ ৩০ অক্টোবর সকালে নাজমা বেগমের মৃত্যু হয়।
স্বজনরা আরো জানান, এ হাসপাতালে নার্সরা রোগী ও রোগীর সাথে আসা লোকদের সাথে খারাপ আচরণ করে। নার্সরা রোগীদের সেবা না দিয়ে সব সময় মোবাইলে আসক্ত থাকে। এখানে ভালো কোনো ডাক্তার নেই। কলেজ হাসপাতালের শিক্ষার্থী দিয়ে তারা রোগী দেখান। এখানকার ডাক্তাররা রোগীদের সেবায় অবহেলা করে।
এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ ওমর ফারুক বলেন, নাজমা বেগম জ্বর ও মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি। তার শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে আসার পর তাকে আইসিইউতে নিয়ে যাই। সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জিএম মোঃ মিজানুর রহমান বলেন, এবছর ডেঙ্গু সিজানে আমাদের হাসপাতালে প্রায় ১ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা দিয়ে এসেছি। আজকে একজনের ডেঙ্গু রোগী মারা যায় এবং আগে একটি রোগী মারা গেছে। আমরা সর্বাত্ম চেষ্টা করি রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার। আজকে মৃত্যুর ঘটনায় ডাক্তারের কোনো অবহেলায় হয়নি। রোগীর শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় খুবই দুঃখীত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD