1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর গাছের চারা বিতরণ ‎আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ; চুয়াডাঙ্গার দায়িত্বে ডা. নিতাই রায় চৌধুরী ! সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ!

মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

ইব্রাহিম হোসেন ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

সিরাজগঞ্জ শনিবার ,২৯আগস্ট ২০২৬ একদিকে করপোরেট ক্যারিয়ারের ব্যস্ততা, অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অদম্য তাগিদ—এই দুইয়ের মেলবন্ধনে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের সন্তান মো: নুরনবী হোসেন।

 

মাত্র ৩১ বছর বয়সেই তরুণ প্রজন্মের কাছে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনুপ্রেরণাদায়ী মুখ হয়ে উঠেছেন তিনি।

 

সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের সন্তান নুরনবী পেশাগত জীবনে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ (Apex Metal Industries)-এর রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চলে দায়িত্ব পালন করছেন। তবে করপোরেট পরিমণ্ডলের বাইরে তার বড় পরিচয় গড়ে উঠেছে একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে।

 

নুরনবী হোসেনের সমাজসেবামূলক কাজের পরিধি বেশ বিস্তৃত। তিনি নিয়মিত স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলোতে আর্থিক সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ যুক্ত রেখেছেন। বিশেষ করে এতিম ও বঞ্চিত শিশুদের শিক্ষা এবং ভবিষ্যতের আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরিতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

 

পরিবেশ সুরক্ষাতেও পিছিয়ে নেই এই তরুণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ বলয় তৈরিতে নিজ অর্থায়নে শুরু করেছেন বৃক্ষরোপণ অভিযান। নিজে গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলের ও কাঠের চারা বিতরণ করছেন তিনি।

 

তার এই “সবুজ বিপ্লব” উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পেশা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন নুরনবী। ইতিবাচক ও জনসচেতনতামূলক কন্টেন্ট তৈরির মাধ্যমে অনলাইন মাধ্যমে তরুণের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো: নুরনবী হোসেন জানান, মানুষের সেবার মধ্যেই জীবনের মূল সার্থকতা নিহিত। পরিবেশ রক্ষা এবং অসহায় ও এতিম মানুষের মুখে হাসি ফোটানোকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন। একটি বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

 

স্থানীয় বাসিন্দা ও সহকর্মীদের প্রত্যাশা, তরুণ এই করপোরেট কর্মকর্তার মানবিক উদ্যোগগুলো সমাজে স্থায়ী ও ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্যদেরও জনকল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD