1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর গাছের চারা বিতরণ ‎আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ; চুয়াডাঙ্গার দায়িত্বে ডা. নিতাই রায় চৌধুরী ! সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ!

তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ!

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

সঞ্জু বনিক সৌরভ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

তেঁতুলিয়া, পঞ্চগড়, ২৯ আগস্ট ২০২৬পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এবং ঘটনাটি আপোষের মাধ্যমে মীমাংসার চেষ্টার অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় ঝাড়ু ও জুতা হাতে বিক্ষোভ করেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

 

বিক্ষোভকারীরা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানোয়ার হোসেনের বিচার এবং কথিত আপোষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে তারা তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

 

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী এক ৬ বছরের শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও থানায় মামলা না করে একটি পক্ষ ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে আপোষ করানোর চেষ্টা করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধেও আপোষে ভূমিকা রাখার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুলতানা রাজিয়া। তিনি দাবি করেন, আপোষের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

 

বিক্ষোভকারীরা জানান, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে মহাসড়ক অবরোধ করেন।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD