1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর গাছের চারা বিতরণ ‎আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ; চুয়াডাঙ্গার দায়িত্বে ডা. নিতাই রায় চৌধুরী ! সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ!

ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত!

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

ডুমুরিয়া প্রতিনিধি:

 

খুলনার ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রুপরামপুর মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় মুখোমুখি হয় কৃষ্ণনগর একাদশ ও ঘোনা রাজ একাদশ।

 

শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ঘোনা রাজ একাদশ ১-০ গোলের ব্যবধানে কৃষ্ণনগর একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

 

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য অনুপ কুমার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শামিম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন অঘোর চন্দ্র মণ্ডল, তপন মণ্ডল, বিএম সাদিকুর রহমান, অতিস ঠিকাদার, প্রদীপ রায়, কমলেশ বিশ্বাস, প্রশেন মণ্ডল, শরনিন্দু বি এম রোমার, নাহিদ, মিল্টন বিশ্বাস, নাহিদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি দেখা যায়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ ছিল প্রাণবন্ত।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়ও উঠে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD