
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রত্যয়ে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী নাজমুল ইসলাম সুমন
মো: সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি : আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নাজমুল ইসলাম সুমন নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন। প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, স্থানীয় সমস্যা সম্পর্কে মতামত গ্রহণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন তিনি।
গণসংযোগকালে নাজমুল ইসলাম সুমন বলেন, “আমি বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। ওয়ার্ডবাসীর আস্থা ও সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের কর্মমুখী উদ্যোগে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমার লক্ষ্য হবে দল-মত নির্বিশেষে সকল নাগরিকের পাশে থাকা এবং একটি আধুনিক, নিরাপদ ও সেবাবান্ধব ৬ নম্বর ওয়ার্ড গড়ে তোলা।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি একটি উন্নত, বাসযোগ্য ও কল্যাণমুখী ওয়ার্ড গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান