1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুমকিতে যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৫ জন ও মোটরসাইকেল ভাংচুর  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজলিসে জমজমাট আনন্দের আসর ৬ বছর ধরে বিধবা ভাতার টাকা ইউপি সদস্যের মোবাইল অ্যাকাউন্টে, অভিযোগ নারীর চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে ঘোরাফেরা, আটক কিশোরের আসল পরিচয় মিলল রাজশাহীতে ওয়্যারলেস সদৃশ ফোন ও অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার ভিডিওকলে স্ত্রীর সঙ্গে কথা বলার মাঝেই চরম সিদ্ধান্ত: গাইবান্ধায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নলডাঙ্গায় হুইপ দুলু পাঁচ বছরে ২৬০ সপ্তাহ, অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে ‘মেহমানখানা বসুন্দিয়ায় (মাদক কারবারি সেন্টু গং ) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর সমাবেশ “ রাজশাহী সীমান্তে ২,৫০০ ট্যাপেনট্রাডল জব্দ

দুমকিতে যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৫ জন ও মোটরসাইকেল ভাংচুর 

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় নতুন বাজার মামুন মার্কেট থেকে যুবদলের পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ সামনে অবস্হান নেয়। অপরদিকে নতুন কমিটি নেতাকর্মীরা লেবুখালী পাগলার মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নং গেটের সামনে আসলে পুলিশ উভয় পক্ষের মিছিলকে বাধা প্রদান করেন। একপর্যায়ে পদ বঞ্চিতরা পুলিশের বাধা উপেক্ষা করে ধাওয়ার দিলে পিছু হটে পদধারীরা। এতে পদধারীদের ৫জন আহত ও ৪ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত যুবদলের নেতা কর্মীদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দুজন ব্যবসায়ীকে। জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা চত্বর এলাকায় অবস্থিত দ্য বিরতি সেন্টার নামে একটি রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে যুক্ত। বিগত দিনগুলোতে রুবেল দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, আজ দুমকিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষ কর্মসূচি পালনকালে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের আহত হওয়ার খবর আমরা পাইনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD