
ডা. হাসুর আম্মার ইন্তেকালে মহানগর জামায়াতের শোক
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরী জামায়াতের স্বাস্থ্য বিষয়ক সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য ডা. হাসানুজ্জামান হাসুর আম্মা খোদেজা খাতুন (১০১) ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি এবং সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমা খোদেজা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ কঠিন সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন। একই সঙ্গে মরহুমার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে আল্লাহর রহমত ও মাগফিরাতে আবৃত করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।