1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী চিড়িয়াখানা আধুনিকায়নে উদ্যোগ! চুয়াডাঙ্গায় সার চুরির ঘটনায়কৃষি কর্মকর্তা আনিছুর রহমান স্ট্যান্ড রিলিজ! হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি! কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ ভাঙ্গায় ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের পদ্মা নদীর ভাঙন রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ঢাকা বিভাগীয় কমিশনার, মনিরুজ্জামান মিঞা আত্নগোপনে থাকা চাঁদপুরের প্রতারক স্বর্ন ব্যবসায়ী পিন্টু দাসকে ধরতে পুলিশের চিরুনী অভিযান ভংকর নাটক সাজিয়ে প্রবাসী নারীর লক্ষ টাকা আত্মসাৎ করছে প্রতারক মিজান ৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন! তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু!

হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ৪৮ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৯ বিজিবি)।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল উপজেলার বান্দরকাটা সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোনের ডিসপ্লে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। খবর পেয়ে ৩৯ বিজিবির টহল দল দ্রুত বান্দরকাটা এলাকায় অবস্থান নেয় এবং তল্লাশি চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৪৮ লাখ ৫১ হাজার টাকা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে অপরাধ দমনে দিনরাত ২৪ ঘণ্টা সজাগ রয়েছে টহল দল। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত মালামাল প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD