1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন! তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু! ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট রুখতে গুদামে ডিসির অভিযান, কড়া হুঁশিয়ারি! নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ! রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু জেলা প্রশাসকের উদ্যোগে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা! চট্টগ্রাম ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ অস্ত্র-গুলি উদ্ধার মেয়ের বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু! শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ! চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন!

তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

তেঁতুলিয়া, পঞ্চগড় ২৮ আগস্ট ২০২৬পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর সংগ্রহ করতে গিয়ে আব্দুর রশিদ (৬৭) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত এমার উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি করতোয়া নদীর পাথরঘাটা এলাকায় পাথর সংগ্রহের কাজে যান। দুপুরের দিকে খাবার খাওয়ার পর তিনি আবার কাজে যোগ দেন।

 

দিন শেষে অন্য শ্রমিকরা বাড়ি ফিরে গেলেও আব্দুর রশিদ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে স্থানীয়দের সহায়তায় পাথর সংগ্রহের স্থান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

 

পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD