1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে মাছের জালে উঠে আসলো দুই শিশুর মৃতদেহ  পঞ্চগড়ে মানবিক সহায়তা পেল সুবিধাবঞ্চিতরা, হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ পবিপ্রবি’র সিএসই ক্লাবের উদ্যোগে আইটি কার্নিভাল শুরু কল্যাণপুরে সরকারি গাছ কাটার অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করল বন বিভাগ পবিত্র জশনে জুলুসে আগত নবীপ্রেমিক জনতার খেদমতে শরবত বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কলেজের গাউসিয়া কমিটির উপদেষ্টা মোঃ সাজ্জাদ। ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত কবিতা : বিশ্বনবী,  লতিফা রহমান  খুলনার বটিয়াঘাটা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দুই ব্যবসায়ী অচেতন। ‎১৭ হাজার টাকার ভ্যানের জন্য প্রতিবন্ধী ফরিদ হত্যা, ২৪ ঘণ্টায় প্রধান আসামি আটক! পঞ্চগড়ে পাঁচ জলাশয়ে অবমুক্ত ২৫০ কেজি মাছের পোনা!

ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

 

ভাঙ্গা প্রতিনিধিঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামের রাতুল (১৮) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের শুকুরহাটি গ্রামের রাজু (২০)।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন তারা।

 

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ফরিদপুরে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর বাস ও চালককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD