1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রামপুরে মাদকবিরোধী সভা ও র‍্যালি ফরিদপুরে আকিকার অনুষ্ঠানের মিষ্টি খেয়ে অসুস্থ ৮ শিশু দুমকিতে প্রতি ফুটবল ম্যাচে বাকেরগঞ্জ উপজেলা কে হারিয়ে দুমকি উপজেলা বিজয়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুশে—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের অংশগ্রহণ হাসপাতাল গেট এলাকায় দারুচ্ছুফ্ফাহ তালিমুল কুরআন মাদরাসার উদ্যোগে দু’আ মাহফিল সম্পন্ন  লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত ২৬ আগস্টের সেই নির্যাতনের স্মৃতি, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি ভূঞাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁদপুর মৈশাদী সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা জনসেবায় কাজ করতে চান লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

দুমকিতে প্রতি ফুটবল ম্যাচে বাকেরগঞ্জ উপজেলা কে হারিয়ে দুমকি উপজেলা বিজয়ী

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-

মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে দুমকি সরকারি জনতা কলেজ মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়। খেলায় বাকেরগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করেছে দুমকি উপজেলা ফুটবল দল।

 

আবদুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই খেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ বি এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার এস এম নঈম জাহান এবং দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মো. আফজাল হোসেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন এবং দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।

 

মাঠে দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩টি গোল করেন দুমকির খেলোয়াড়েরা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD