
সজীব খান,চাঁদপুরঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নের ৭.৮ ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন।
আয়শা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ওয়ার্ডের মানুষের ন্যায্য অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার রাস্তাঘাট, পরিচ্ছন্নতা ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি।
তিনি বলেন, “আমি নির্বাচিত হওয়ার জন্য নয়, জনগণের সেবা করার সুযোগ পাওয়ার জন্য প্রার্থী হয়েছি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের পাশে থেকে কাজ করতে চাই।”
মৈশাদী ইউনিয়নের ৭.৮. ৯ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা।