
চট্টগ্রাম ব্যুরো
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর পবিত্রতা, মহিমা ও আনন্দকে ধারণ করে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত হুযুর কেবলার ছদারতে বিশ্বের বৃহত্তম জশনে জুলছে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান, জননেতা মাওলানা এম. এ. মতিন এবং মান্যবর মহাসচিব, জননেতা অধ্যক্ষ স. উ. ম. আবদুস সামাদ-এর নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ জশনে জুলছে অংশগ্রহণ করেন।
মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা ﷺ-এর পবিত্র জন্ম ও রিসালাতের স্মরণে আয়োজিত এই ঐতিহাসিক জশনে জুলছে লাখো আশেকে রাসূল ﷺ-এর অংশগ্রহণে পরিণত হয় এক অভূতপূর্ব ঈমানি মিলনমেলায়