1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধভাবে নকল হারপিক ও স্যালাইন তৈরির অপরাধে এক জনকে ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং – সক্রিয় হওয়ার চেষ্টা চুয়াডাঙ্গার অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার মুক্তিপণের দাবিতে অপহরণ, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেপ্তার রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ স্বাবলম্বী হওয়ার সুযোগ, আয় বাড়বে পরিবারের চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু অন্যের বাড়ির জরাজীর্ণ ঘরে ৬ জনের বসবাস, মাথা গোঁজার ঠাঁই চান দিনমজুর জামাল ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকার আহ্বান ময়মনসিংহ সিটি প্রশাসকের! বন্ধুর সঙ্গে চাকরির সন্ধানে টঙ্গীতে গিয়ে নিখোঁজ, ২৯ দিন পর ফরিদপুরের যুবকের মরদেহ উদ্ধার নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল ফরিদপুরের সালথায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক আটক

ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকার আহ্বান ময়মনসিংহ সিটি প্রশাসকের!

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন।

 

সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ: গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

সিটি প্রশাসক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের একক উদ্যোগই যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য ও সচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

 

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও কেন্দ্র ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। তিনি ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক তুলে ধরেন।মতবিনিময় সভায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং ডেঙ্গু চিকিৎসায় সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়।গণমাধ্যমকর্মীরা ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD