অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন।
সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ: গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিটি প্রশাসক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের একক উদ্যোগই যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য ও সচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।"
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও কেন্দ্র ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। তিনি ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক তুলে ধরেন।মতবিনিময় সভায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং ডেঙ্গু চিকিৎসায় সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়।গণমাধ্যমকর্মীরা ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM