1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু অন্যের বাড়ির জরাজীর্ণ ঘরে ৬ জনের বসবাস, মাথা গোঁজার ঠাঁই চান দিনমজুর জামাল ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকার আহ্বান ময়মনসিংহ সিটি প্রশাসকের! বন্ধুর সঙ্গে চাকরির সন্ধানে টঙ্গীতে গিয়ে নিখোঁজ, ২৯ দিন পর ফরিদপুরের যুবকের মরদেহ উদ্ধার নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল ফরিদপুরের সালথায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক আটক সিরাজগঞ্জ তাড়াশে মাত্র ৮ দিনের ব্যবধানে কৃষকের ১০ টি গরু চুরি পাঁচবিবিতে সার-বীজ বিতরণে নজরদারি জোরদার, অনিয়ম হলে ব্যবস্থা: ইউএনও লবণচরার ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি কদর ও ফারুক গ্রেপ্তার সুনামগঞ্জে মোটর সাইকেলেএকসিডেন্ট করে যুবকের মৃত্যু!

বন্ধুর সঙ্গে চাকরির সন্ধানে টঙ্গীতে গিয়ে নিখোঁজ, ২৯ দিন পর ফরিদপুরের যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

শাহীন আলম ফরিদপুর  প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার পশ্চিম চাঁদপুর গ্রামের যুবক আকাশ সরদার (২২-২৩) চাকরির আশায় বন্ধুর সঙ্গে গাজীপুরের টঙ্গীতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৯ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গীর ইজতেমা ময়দানের কাছাকাছি একটি পরিত্যক্ত স্থান থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আকাশের বন্ধু মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আকাশ পশ্চিম চাঁদপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ২৭ জুলাই চাকরির সন্ধানে বন্ধু মিঠুর সঙ্গে টঙ্গীতে যান আকাশ। সেখানে যাওয়ার পর পরিবারের কাছে ফোন করে তাকে অপহরণের কথা জানানো হয়। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে অর্থও দাবি করা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

এরপর থেকে আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। দিনের পর দিন ছেলের কোনো খবর না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে ছিলেন স্বজনরা।

গত ২৩ আগস্ট টঙ্গীর ইজতেমা ময়দানের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে পুলিশ আকাশের মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক তদন্তে অপহরণের ঘটনায় তার বন্ধু মিঠুর সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করে পুলিশ। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আকাশের নিখোঁজ হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তদন্তের মাধ্যমে তা বের করার চেষ্টা চলছে।

এদিকে আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD