1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধভাবে নকল হারপিক ও স্যালাইন তৈরির অপরাধে এক জনকে ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং – সক্রিয় হওয়ার চেষ্টা চুয়াডাঙ্গার অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার মুক্তিপণের দাবিতে অপহরণ, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেপ্তার রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ স্বাবলম্বী হওয়ার সুযোগ, আয় বাড়বে পরিবারের চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু অন্যের বাড়ির জরাজীর্ণ ঘরে ৬ জনের বসবাস, মাথা গোঁজার ঠাঁই চান দিনমজুর জামাল ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকার আহ্বান ময়মনসিংহ সিটি প্রশাসকের! বন্ধুর সঙ্গে চাকরির সন্ধানে টঙ্গীতে গিয়ে নিখোঁজ, ২৯ দিন পর ফরিদপুরের যুবকের মরদেহ উদ্ধার নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল ফরিদপুরের সালথায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক আটক

অবৈধভাবে নকল হারপিক ও স্যালাইন তৈরির অপরাধে এক জনকে ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

অবৈধভাবে নকল হারপিক ও স্যালাইন তৈরির অপরাধে এক জনকে ৬ মাসের কারাদণ্ড

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবৈধভাবে নকল হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বাজারে বিক্রয় করার অভিযোগে মোঃ হামিদুল ইসলাম মেজর (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তার কারখানা থেকে জব্দ করা বিভিন্ন মালামাল ও তৈরিকৃত পণ্য ধ্বংস করা হয়েছে। রবিবার ( ২৩ আগস্ট) রাত ৯টার দিকে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত মোঃ হামিদুল ইসলাম মেজর সান্তাহার পৌর শহরের পাথরকুটা এলাকার মৃত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
জানা গেছে, মোঃ হামিদুল ইসলাম মেজর দীর্ঘদিন ধরে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পাথরকুটা রেলওয়ে সাহেবপাড়া এলাকায় অনুমোদনহীনভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে এসব পণ্য দোকানে দোকানে সরবরাহ করে আসছিলেন। রবিবার সান্তাহার উপহার টাওয়ার এলাকায় কয়েকটি দোকানে এসব পণ্য বিক্রির সময় স্থানীয় এক দোকানি নকলবাজ হিসাবে সন্দেহ করে এবং তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ হামিদুল ইসলাম মেজরকে আটক করে এবং তার কাছ থেকে ১১ কার্টন খাবার স্যালাইন জব্দ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। ঘটনার দিন রবিবার ২৩ আগস্ট রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় জিজ্ঞাসাবাদে মোঃ হামিদুল ইসলাম মেজর নিজ বাড়িতে পণ্য তৈরির কারখানা থাকার কথা স্বীকার করেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি হারপিক ও খাবার স্যালাইন, নকল মোড়ক এবং বিভিন্ন নকল পণ্য তৈরির উপকরণ ও আলামত পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হামিদুল ইসলাম মেজরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে জব্দ করা অবৈধ পণ্য নকল মোড়ক ও অন্যান্য মালামাল ধ্বংস করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। অভিযানকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD