1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ১ বিজিবির সদস্যরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের খানপুর বিওপির একটি টহল দল কাটাখালী থানার পশ্চিমপাড়া পদ্মা নদীর পাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন ৯২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।

এরপর শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে সাহেবনগর বিওপির টহল দল গোদাগাড়ী উপজেলার চরহনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে মালিকবিহীন ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

একই রাতে রাত ১২টা ৫০ মিনিটে ইউসুফপুর বিওপির আভিযানিক দল টাঙ্গন পূর্বপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরার জালের নিচে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে।

জব্দ করা ভারতীয় মদ কাটাখালী ও গোদাগাড়ী থানায় জমা দেওয়ার এবং যৌন উত্তেজক সিরাপ রাজশাহী কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD