1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকা বালিখালী টাক্কর ঘোনায় অবস্থিত সাজেদা বেগম বাইতুল মামুর জামে মসজিদের পুনর্সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। পাঞ্জেগানা মসজিদ থেকে জুমা মসজিদে রূপান্তরের মধ্য দিয়ে পবিত্র জুমার নামাজের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মসজিদের পুনর্সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য ইউছুপ সাগর ও খোরশেদ আলম, যুবদল নেতা খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, মাসুদ সাকু, কাজী মহিউদ্দিন, যুবদল নেতা আবুল হাশেম, মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ ওমর ফারুক এবং ছাত্রদল নেতা মুহাম্মদ রিমন তালুকদার।

এছাড়া মাইজভান্ডার সমাজের সর্দার মুহাম্মদ নুরুল আলমসহ সমাজ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা এবং মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা করিম উদ্দিন, সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক নাসিম উদ্দিন নয়নসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় ১৫ বছর আগে মসজিদটি বেড়া ও টিনের তৈরি ছিল। এলাকার বাসিন্দারা সাধারণ দিনমজুর হওয়ায় ইমামের বেতন যথাসময়ে পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। গত জাতীয় নির্বাচনের প্রচারণার সময় বিষয়টি জানতে পেরে ইউছুপ চৌধুরী তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে ইমামের মাসিক বেতন প্রদান শুরু করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, হুমাম কাদের চৌধুরী নির্বাচিত হলে সবার আগে এই মসজিদে অনুদান দেওয়া হবে।

সে প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে ইউছুপ চৌধুরী মসজিদ সংস্কারের জন্য তিন লাখ টাকা অনুদান প্রদান করেন। এর আগে কালবৈশাখী ঝড়ে মসজিদের চাল উড়ে গেলে মসজিদের জন্য সম্পূর্ণ টিনও সরবরাহ করেন তিনি।

এবার মসজিদটিকে দৃষ্টিনন্দনভাবে নির্মাণের লক্ষ্যে পুনর্সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন ইউছুপ চৌধুরী এবং একই সঙ্গে এখানে জুমার নামাজ চালু করেন। এমন সহযোগিতা পেয়ে স্থানীয় বাসিন্দারা এমপি হুমাম কাদের চৌধুরী ও ইউছুপ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD