1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদসহ সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ ঘোষণা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ সাংবাদিক রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান সমবায়ের আলোয় দেশ গড়ার প্রত্যয়ে দীঘিনালায় জাতীয় সমবায় দিবস পালিত লক্ষ্মীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ছাত্রদল নেতা মাহিদুল ইসলামের মৃত্যু। চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হাইমচর হাসপাতালে রোগী লাঞ্ছিতের তদন্ত পটিয়ায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের অক্টোবর মাসের সেরা ৩ স্বেচ্ছাসেবীকে সম্মাননা।

বাঁশখালীতে বনভূমি উদ্ধারে গিয়ে হামলা, বনকর্মী ও পুলিশসহ আহত ৬

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

বাঁশখালীতে বনভূমি উদ্ধারে গিয়ে হামলা, বনকর্মী ও পুলিশসহ আহত ৬

চট্টগ্রাম ব্যুরো প্রধান

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় বন বিভাগের পাঁচ কর্মী ও এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল শীলকূপ মৌজার করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি বনভূমিতে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গেলে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. লেয়াকত আলী (৩৫) ও মো. নজরুল ইসলাম ওরফে কালুর (২৮) নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসোঁটা, দা-কিরিচ ও ইটপাটকেল নিয়ে বনকর্মী ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় আহত বন বিভাগের কর্মীরা হলেন- ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)। এ ছাড়া পুলিশের একজন কনস্টেবলও আহত হয়েছেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে সরকারি বনভূমি দখল এবং সেখানে বসতঘর নির্মাণে সহযোগিতা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রায় এক সপ্তাহ আগে মো. কালু বন বিভাগের জমি দখল করে একটি বসতঘর নির্মাণ করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, বন বিভাগের জায়গা দখল করে বসতঘর নির্মাণের খবর পেয়ে সকালে বন বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লেয়াকত আলী ও কালুর নেতৃত্বে সংঘবদ্ধ হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে শর্টগান থেকে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, বন বিভাগের জায়গা উদ্ধারে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পারে পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD