1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসক। পরে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় প্রশাসক মহান জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সময়ে রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শহিদদের প্রতি পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই-সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবির, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা ও মোঃ সহিদুল হক, ট্যাক্সেশন অফিসার মোঃ মহীউদ্দিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাকিলসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে বাদ যোহর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সোনাদীঘি জামে মসজিদ, নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD