1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
লামার গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোটবমু এলাকায় ৭৪ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল আইমান কানিতা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন, ডিজিটাল রূপান্তরের আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের পবায় নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৩৯ নং ওয়ার্ডে পানি বন্দি অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করেন সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন লামা পৌর এলাকায় বন্যাদুর্গত ২৮১ পরিবার পেল সরকারি ত্রাণ সহায়তা আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, তাই পড়াশোনায় মনোযোগী হও — এমপি হুমাম কাদের চৌধুরী

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার (১৫ জুলাই) বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে আগামী ১৮ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন, ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং রাজশাহী মহানগরের সার্বিক উন্নয়ন-সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আধুনিক, পরিকল্পিত ও টেকসই রাজশাহী গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল হুদা কোকো, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমানসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD