1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
লামার গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোটবমু এলাকায় ৭৪ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল আইমান কানিতা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন, ডিজিটাল রূপান্তরের আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের পবায় নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৩৯ নং ওয়ার্ডে পানি বন্দি অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করেন সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন লামা পৌর এলাকায় বন্যাদুর্গত ২৮১ পরিবার পেল সরকারি ত্রাণ সহায়তা আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, তাই পড়াশোনায় মনোযোগী হও — এমপি হুমাম কাদের চৌধুরী

পবায় নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর পবা থানার তালগাছি এলাকায় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।
পুলিশ জানায়, বাগমারা উপজেলার বাসিন্দা মনি বেগম (৩৮) গত ১৩ জুলাই সকালে রাজশাহী রেলস্টেশন থেকে মাহিন্দ্রা (সিএনজি)যোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৮টার দিকে তালগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সিএনজিতে থাকা যাত্রিবেশী ছিনতাইকারী ও চালক তাকে জোরপূর্বক নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পিঠে আঘাত করে। পরে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি ট্রাভেল ব্যাগ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পাশের একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় পবা থানা পুলিশ ও সাইবার ক্রাইম টিম অভিযান চালিয়ে ১৪ জুলাই ভোরে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি সিএনজি চালক ফরহাদ হোসেন (২৬)-কে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মোবাইল ফোন, কাপড়-চোপড়, ব্যবহৃত মাহিন্দ্রা (সিএনজি) এবং ঘটনার সময় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

একইদিন দিবাগত রাতে নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকা থেকে অপর আসামি তরিকুল ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে পবা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD