1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আরএমপি কমিশনারের সঙ্গে মহিলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে অটোরিকশাচালককে মারধর, থানায় অভিযোগ রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে ঘরছাড়া, এসিল্যান্ডের উদ্যোগে ফিরলেন নিজ ভিটায় রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি। রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত,যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকারের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের ক্রীড়াঙ্গন অনেক এগিয়ে যাবে। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলের মতো বড় আসনে অংশগ্রহণ করবে এবং বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতার পরিচয় তুলে ধরবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মোঃ ফয়সাল আলম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-আল ইসলাম, বিএমএ এর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাব রামেকের সাবেক আহ্বায়ক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামেক ছাত্রদলের সভাপতি আমরি মিম, সাধারণ সম্পাদক রিমন আলী, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রাইহান রবীন, সদস্য সচিব ইমদাদুল হক লিমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, আরএমসি চ্যাম্পিয়নস কাপ এর ফাইনালে ৬৫-৩৫ ব্যাচের দলকে ১-০ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ৬১-৩১, ৬২-৩২ ব্যাচের ইন্টার্ন দল।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ও অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD