1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেপ্তার। রাজশাহীতে আরএমপি’র পৃথক মাদকবিরোধী অভিযান:  দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-ট্যাপেন্টাডল। নিরাফিশা- ২ তিস্তা মহাপরিকল্পনা ও পরিকল্পিত ড্রেজিংয়েই মিলবে স্থায়ী মুক্তি: পানিসম্পদমন্ত্রী। অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন, খসড়া অনুমোদন

“সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”।

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্কঃ

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর উদ্যোগে বালিয়াকান্দি থানা পুলিশ সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শালবরাট রেল ব্রিজ সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার। তিনি তার বক্তব্যে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধের ভয়াবহ প্রভাব তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ওসি আব্দুর রব তালুকদার বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা জোরদার করতে হবে। তিনি উপস্থিত সবাইকে সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস, ১নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ।
বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ বর্তমানে সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণকে সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD