1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ঝিনাইদহে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৭০ বার পঠিত

ঝিনাইদহে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-২আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি। উদ্বোধন কৃত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সদর উপজেলার উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ,

আব্দুর রকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়, লাউদিয়া পীর দেওয়ান দাখিল মাদ্রাসা ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রী কলেজ। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি’র সহধর্মী, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এড. শেখ সেলিম, আব্দুর রকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রবিউল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD