1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহী ব্যুরো ঃ একুশে পদক ও  বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান কবি আসাদ চৌধুরী (৮০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় কানাডার টরন্টোর আসোয়া শহরের লেকরিচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD