1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে নৌকা ডুবি ঘটনায় লালপুরের দুই শিশুর মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে নৌকা ডুবি ঘটনায় লালপুরের দুই শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো ঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা ভ্রমনে বেড়ানোর সময় ১৭ যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় নৌকার ১৫ যাত্রী তীরে উঠতে পারলেও সাদমান আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামে দুই শিশূ পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে ।

গতকাল ৩০ সে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার পর হালতিবিলের খোলাবারিয়া গ্রাম এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের আড়বাব গ্রামের আরিফুল ইসলামের দুই ছেলে।

নলডাঙ্গার আরবাব গ্রামের স্থানীয়রা জানান, নৌকা রিজার্ভ ভাড়া করে ১৭ জন নারী-পুরুষ ও শিশু হালতি বিলে ভ্রমন করছিল । ভ্রমনের শেষ সময়ে ফিরে আসার পথে হালতি বিলের মধ্যে বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তারের সঙ্গে নৌকার ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্য নৌকার যাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা সাঁতার কেটে খোলাবাড়িয়া মাদ্রাসায় আশ্রয় নিলেও আরিফুল ইসলামের দুই শিশু সন্তান পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে খোঁজাখুজি করে শিশু দুইটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD