1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বিশিষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের মৃত্যুতে শোক প্রকাশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার পঠিত

বিশিষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের মৃত্যুতে শোক প্রকাশ

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট নজরুল ইসলাম
খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী মহানগর প্রেসক্লাব। গত ২৮ সে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি নগরীর রাজারহাতা এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরন করেন । (ইন্নালিল্লাহ…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

রাজশাহী মহানগর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রজব আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তারা বলেন, সর্বজন শ্রদ্ধেয় এ্যাডভোকেট নজরুল ইসলাম খান
বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে প্রথমে থানা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। পরবর্তীতে দুর্নীতি দমন বিভাগে কর্মরত ছিলেন। আশির দশকে রাজশাহী বারে ফৌজদারী আইনজীবী হিসাবে আইন পেশায় আত্মনিয়োগ করেন এবং পরে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসাবে সুনাম অর্জন করেন। পাশাপাশি বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কলাম লেখার মাধ্যমে সাংবাদিকতা জগতে পরিচিতি লাভ করেন। তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস এর আইন উপদেষ্ঠা হিসেবে কাজ করেছেন ।

তিনি দৈনিক জনতা, দৈনিক খবর, বাংলাদেশ নিউনেশনসহ বিভিন্ন প্রথম শ্রেণীর গণমাধ্যমের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিরলসভাবে কাজ করে গেছেন। রাজপথে সবসময় সরব ভূমিকা পালন করে এসেছেন।
তাঁর অবদান আমরা আজীবন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবো। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন উপস্থিত মহানগর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD