1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ। শার্শায় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ২ দুপচাঁচিয়ার তালোড়ায় অটো রিক্সা চালক ও মালিকদের সাথে মতবিনিময়।

মামুন ও মোহাম্মদ আলীর নেতৃত্বে ধানকাটি ইউনিয়নে চলছে জুয়ার আসর।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 

(শরীয়তপুর প্রতিনিধি:)

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাহেরচর গ্রামে ফরাজি টেক এলাকায় প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার আসর। এতে এলাকায় বেড়েছে চুরি, ডাকাতি ও মাদকদ্রব্যের বিস্তার। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে ধানকাটি ইউনিয়নের আশপাশের গ্রামের সাধারণ মানুষের।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বসে এই জুয়ার আসর। মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে ধানকাটি ইউনিয়ন ২ নং ওয়ার্ড বাহেরচর গ্রামের মামুন ফরাজি (৪০) পিতা: জব্বার ফরাজি, ও মোহাম্মদ আলী সরদার (৩৫) পিতা: আজিজ সরদার, বিরদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, মামুন ফরাজি ও মোহাম্মদ আলী সরদার দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তিদেরকে সাথে নিয়ে জুয়ার আসর চালাচ্ছে। টাকা না থাকলে মোবাইল, স্বর্ণ অলংকার সহ দামী জিনিস বন্ধক রেখে খেলা যায় এই জুয়ার আসরে, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ অংশ নিচ্ছে। এতে করে যুবসমাজ মাদকের জালে জড়িয়ে পড়ছে, সৃষ্টি হয়েছে এক বিপজ্জনক সামাজিক অবক্ষয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “জুয়া ও মাদকের কারণে আমাদের এলাকার কিশোর ও যুবকরা ধ্বংসের পথে যাচ্ছে। প্রশাসনের নীরবতা আমাদের হতাশ করেছে।” এ যেন দেখার কেউ নেই! 

এ বিষয়ে ডামুড্যার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, বিগত দিন আমরা জুয়ারিদেরকে বিভিন্নভাবে অভিযান দিয়েছি, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন সামনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD