1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শিশু ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার।      

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 

মোঃ শাহাব উদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় মেহেদী হাসান (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পৌরসভার কেশবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদ্রাসার মেহেদি হাসান হলেন, পৌর এলাকার সরদারপাড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে এবং তিনি কেশবপুর তা’লীমুল কোরআন নূরানী হাফেজিয়া ও ক্বওমী মাদ্রাসার শিক্ষক। এছাড়াও তিনি কেশবপুর মন্ডলপাড়া জামে মসজিদের ইমামতি দায়িত্ব পালন করেন। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন।

মামলা সুত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় সকাল ৬টায় মাদ্রাসার শিক্ষকের কাছে একটি গ্রামীণ জামে মসজিদের ইমাম মক্তবে পড়ে যায় শিশু ছাত্রী। জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর মসজিদ সংলগ্ন তা’লিমুল কোরআন নুরানী হাফেজিয়া ও কওমী মাদ্রাসায় একটি কক্ষে নিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে কর্মরত শিক্ষক। তখন ভয়ে চিৎকার দিতে চাইলে ছাত্রীকে ১০ টাকার একটা নোট দিয়ে ঘটনাটি কাউকে না ‘বলার জন্য বলে  হুজুর (মাদ্রাসার শিক্ষক)। এরপর ছাত্রী বাড়িতে গিয়ে হুজুরের কর্মন্ডের পরিবারকে জানায়। পরে ঘটনার বিষয়ে হুজুরের নিকট জানার জন্য মাদ্রাসায় যায় ছাত্রীর পরিবার। ঘটনার বিষয়ে এলাকার লোকজন জানাজানি হলে স্থানীয় লোকজন এসে হুজুরকে আটক করে। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হুজুরকে থানায় নিয়ে আসে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলা বিষয় নিশ্চিত করে জানান, এঘটনায় শিশু ছাত্রীটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD