1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: রাসিক প্রশাসক

রাজশাহীর বাঘায় অস্ত্র উদ্ধার।          

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ কর্তৃক ০২ টি বিদেশি পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার’সহ নয়ন আহমেদ পিতা – মৃত মামুন মন্ডল সাং – উত্তর খারিজ থাক চিলমারী , দৌলতপুর , কুষ্টিয়াকে গ্রেফতার করেছে ।

গত ০১ সেপ্টেম্বর ২০২৫খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন চকছাতারি গ্রামস্থ বাঘা টু আলাইপুরগামি পাকা রাস্তার সম্মুখ হতে দুপুর ১২:১৫ টায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার’সহ ১ জন অবৈধ অস্ত্র্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ নয়ন আহম্মেদ (২৫)। মোঃ নয়ন আহম্মেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মৃত মামুন মন্ডলের পুত্র।  

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) মোঃ মোজাম্মেল হক ও ফোর্স-সহ গত ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বেলা ১২:০০ টায় রাজশাহী জেলার বাঘা বাজারস্থ আমচত্ত্বর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া ঘাট হতে একজন ব্যক্তি ভ্যানযোগে ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০৪টি ম্যাগজিন ও ০৮ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা বাজরের দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিত্বে বাঘা থানা পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মোজাম্মেল হক ফোর্স-সহ গত ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বেলা ১২:১০ টায় অভিযান পরিচালনা করে। বাঘা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাঘা থানাধীন চকছাতারি গ্রামস্থ বাঘা টু আলাইপুরগামি পাকা রাস্তার সম্মুখ হতে ভ্যান থেকে নেমে পালানোর চেষ্টাকালে দুপুর ১২:১৫ টায় অভিযুক্ত মোঃ নয়ন আলীর ডান হাতে থাকা সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগটি তল্লাশি করে আটা, রশুন ও সরিষার তেলের সাথে রাখা একটি সাদা পলিথিনের ভিতরে ফ্রিজকৃত কাঁচা মাংস দ্বারা জড়ানো মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে আলাদা আলাদাভাব মোড়ানো অবস্থায় ০২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত অস্ত্রকারবারি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মোঃ কালু  নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD