রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ কর্তৃক ০২ টি বিদেশি পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার’সহ নয়ন আহমেদ পিতা - মৃত মামুন মন্ডল সাং - উত্তর খারিজ থাক চিলমারী , দৌলতপুর , কুষ্টিয়াকে গ্রেফতার করেছে ।
গত ০১ সেপ্টেম্বর ২০২৫খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন চকছাতারি গ্রামস্থ বাঘা টু আলাইপুরগামি পাকা রাস্তার সম্মুখ হতে দুপুর ১২:১৫ টায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার’সহ ১ জন অবৈধ অস্ত্র্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ নয়ন আহম্মেদ (২৫)। মোঃ নয়ন আহম্মেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মৃত মামুন মন্ডলের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) মোঃ মোজাম্মেল হক ও ফোর্স-সহ গত ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বেলা ১২:০০ টায় রাজশাহী জেলার বাঘা বাজারস্থ আমচত্ত্বর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া ঘাট হতে একজন ব্যক্তি ভ্যানযোগে ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০৪টি ম্যাগজিন ও ০৮ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা বাজরের দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিত্বে বাঘা থানা পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মোজাম্মেল হক ফোর্স-সহ গত ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বেলা ১২:১০ টায় অভিযান পরিচালনা করে। বাঘা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাঘা থানাধীন চকছাতারি গ্রামস্থ বাঘা টু আলাইপুরগামি পাকা রাস্তার সম্মুখ হতে ভ্যান থেকে নেমে পালানোর চেষ্টাকালে দুপুর ১২:১৫ টায় অভিযুক্ত মোঃ নয়ন আলীর ডান হাতে থাকা সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগটি তল্লাশি করে আটা, রশুন ও সরিষার তেলের সাথে রাখা একটি সাদা পলিথিনের ভিতরে ফ্রিজকৃত কাঁচা মাংস দ্বারা জড়ানো মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে আলাদা আলাদাভাব মোড়ানো অবস্থায় ০২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত অস্ত্রকারবারি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মোঃ কালু নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM