1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

বালিয়াকান্দিতে ব্র্যাক ব্যাংক-ডিএই পার্টনারশিপ প্রকল্পের আওতায় উঠান বৈঠক ও ফলদ চারা বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 

ইমদাদুল হক রানা, রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) যৌথ উদ্যোগে উঠান বৈঠক ও ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া কালীবাড়ীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাপস কুমার রায়, হেড অবএফএফআইঅ্যান্ডএগ্রিকালচার ফাইন্যান্স, এসএমই ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিটন কুমার বিশ্বাস, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, এগ্রিকালচার ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক মোঃ রকিবুল হাসান, রিলেশনশিপ ম্যানেজার, এফএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, প্রাক্তন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(খামারবাড়ী, ঢাকা)এছাড়া নটাপাড়া কৃষি উন্নয়ন সমিতি ও খোদ্দনটাপাড়া কৃষি উন্নয়ন সমিতির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জামালপুর ইউনিয়নের নটাপাড়া কৃষি উন্নয়ন সমিতির আওতায় ৩০ জন মহিলা ও ৩০ জন পুরুষ এবং খোদ্দনটাপাড়া সমিতির আওতায় ১৫ জন পুরুষ ও ১৫ জন মহিলাকে নিয়ে দুটি সমিতি গঠন করা হয়েছে। এ পর্যন্ত সমিতির সদস্যরা আনুমানিক সাড়ে ১৬ লাখ টাকা সঞ্চয় জমা করেছেন।

কর্মসূচিতে মোট ৯০ জন সদস্যকে তিন ধরনের ফলদ গাছের চারা প্রদান করা হয়। প্রতিজনকে একটি করে নারিকেল চারা, একটি করে আমের চারা এবং একটি করে উন্নত জাতের আমড়ার চারা দেওয়া হয়। মোট ২৮০টি চারা বিতরণ করা হয়—যার মধ্যে ৯২টি নারিকেল, ৯৪টি আম ও ৯৪টি আমড়া।

চারা হাতে পেয়ে সমিতির সদস্যরা আনন্দ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে সমিতির সদস্যদের জন্য আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD