1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ

নাটোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই নারী ব্যবসায়ী গ্রেফতার।  

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

 

নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বাড়িয়া গ্রামের নারায়ণপাড়া শান্তি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, ফেনী থেকে আগত চাঁপাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় দুই নারী যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের তৎপরতায় তাদের আটক করা হয়। তল্লাশিতে আটককৃত মোসাম্মৎ জুবাইরা (৩০) এর ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মোসাম্মৎ দোলু (২৫) এর হাত ব্যাগ থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৩ হাজার পিস ইয়াবার ওজন প্রায় ৩০০ গ্রাম।

 

 

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, এসব ইয়াবা তারা বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নাটোর জেলা ডিবির অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমান, এসআই বদিউজ্জামান, এএসআই গাফফার হোসেন, কনস্টেবল শামীম হোসেন, কনস্টেবল আহনাফ তাহমিদ ও নারী কনস্টেবল হোসনে আরা খাতুন। ডিবি পুলিশ জানায়, নাটোর জেলায় মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD